এই উন্নত ODC-3 জাতের সজিনা গাছ অত্যন্ত দ্রুত বৃদ্ধি পায়, অল্প সময়েই ফলন দেয়, লম্বা ও মোটা সজিনা উৎপাদন করে এবং বাজারে এর চাহিদা ও মূল্য তুলনামূলকভাবে অনেক বেশি থাকে
দ্রুত ফলন: বীজ বপনের ৩-৪ মাসের মধ্যে ফুল আসে এবং ৬ মাসের মধ্যে সাজনা সংগ্রহ করা যায়।
উচ্চ ফলনশীলতা: প্রতি গাছে গড়ে ৩০০টি সাজনা ধরে, যা প্রতি একরে বছরে প্রায় ২৫-৩০ টন ফলন দেয়।
সাজনা আকার ও স্বাদ: প্রতিটি সাজনা ২ থেকে ২.৫ ফুট লম্বা, ২.৫ ইঞ্চি ব্যাস, এবং ওজনে ৭০-৮০ গ্রাম হয়।
ফলন সময়কাল: বছরে দুইবার ফুল আসে, যা এক বছরে মোট ৮ মাস ফলন নিশ্চিত করে।
কম যত্ন ও কম খরচে চাষ উপযোগী, পারিবারিক চাহিদা মিটিয়ে অতিরিক্ত আয় সম্ভব
উচ্চ পুষ্টিগুণ: সাজনা গাছের পাতা, ফুল ও সাজনা পুষ্টিগুণে ভরপুর। এতে প্রচুর ভিটামিন, মিনারেল, অ্যান্টি-অক্সিডেন্ট ও প্রোটিন থাকে, যা সুস্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
ওষুধি গুণ: সাজনা বিভিন্ন রোগ প্রতিরোধ ও চিকিৎসায় কার্যকরী। এর বীজ ও পাতা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল কমানো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
রোগবালাই তুলনামূলক কম হয়, পুষ্টিগুণে ভরপুর ও বাজারে চাহিদাসম্পন্ন