


প্রথমে প্যাকেট থেকে বীজ বের করে ৩ ঘণ্টা রোদে ভালোভাবে শুকিয়ে নিন।
শুকানোর পর বীজগুলো সুতি কাপড়ে মুড়িয়ে ১০–১২ ঘণ্টা পরিস্কার পানিতে ভিজিয়ে রাখুন।
জমি ভালোভাবে চাষ দিয়ে নরম ও ঝুরঝুরে করুন।
আগাছা পরিষ্কার করে জমি সমান করে নিন।
২ ফিট দূরে দূরে এক একটি গর্ত তৈরি করুন।
প্রতিটি গর্তে ৮–১০টি বীজ বপন করুন।
বীজ থেকে বীজের দূরত্ব ২ ইঞ্চি রাখুন।
বীজ বপনের গভীরতা ১–১.৫ ইঞ্চি হলে ভালো ফলন পাওয়া যায়।
বীজ বপনের পর হালকা সেচ দিন
জমিতে পানি জমে থাকা যাবে না।
জমি তৈরির সময় গোবর বা জৈব সার মাটির সাথে মিশিয়ে নিন